1. admin@bangladeshjournalistalliance.org : admin :
  2. info@bangladeshjournalistalliance.org : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স
  • ফোন
  • 01722702995
  • ইমেইল
  • info@bangladeshjournalistalliance.org
  • কার্যালয়
  • ৯২ লালবাগ রোড, পোস্তা, লালবাগ, ঢাকা-১২১১, বাংলাদেশ।
  • সাধারণ সম্পাদকের বাণী

    পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স (BJA)’-এর একজন সহযোদ্ধা হিসেবে আপনাদের সবাইকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

    আজকের দিনে সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। সংবাদপত্র, টেলিভিশন কিংবা অনলাইন নিউজ পোর্টাল—যেকোনো মাধ্যমেই হোক না কেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা সত্যকে তুলে ধরেন, তাদের অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং পেশাগত মানোন্নয়নে নিবেদিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ।

    আমরা শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের মূল লক্ষ্য হলো—সাংবাদিকদের মেধা ও দক্ষতার বিকাশ ঘটানো, সাংগঠনিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান করা এবং দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সরকারের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখা। বিশেষ করে, যেসকল সাংবাদিক ভাই-বোনরা নানা প্রতিকূলতার মধ্যে থেকেও তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন, তাদের অধিকার রক্ষায় আমাদের এই অ্যালায়েন্স সর্বদা ঢাল হিসেবে পাশে থাকবে।

    একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সকল সদস্যের নিয়মিত অংশগ্রহণ ও সহযোগিতাই আমাদের এই পথচলাকে আরও মসৃণ ও সফল করে তুলবে।

    সত্যের পক্ষে আমাদের এই ঐক্যবদ্ধ যাত্রা অব্যাহত থাকবে। আপনাদের সবার সুস্বাস্থ্য ও পেশাগত সাফল্য কামনা করছি।

    জয়তু বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স।

    মোঃ আলমগীর হোসেন
    সাধারণ সম্পাদক
    বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স (BJA)