গত ২০.০৬.২০২৬ ইং তারিখে বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স (বিজেএ) আয়োজিত এক ঈদ পুনর্মিলনী আনন্দ ভ্রমন- ২০২৬ ঢাকা টু মাওয়া অনুষ্ঠিত হয়ে গেল। এতে বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স (বিজেএ) এর কার্যনির্বাহী সদস্যদের নিয়ে পদ্মা নদী ভ্রমণ, পদ্মার ইলিশ ও মাওয়া রিসোর্ট ভ্রমনের আয়োজন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব থেকে যাত্রা শুরু করে আবার জাতীয় প্রেস ক্লাব এসে এর সমাপ্তি হয়। অনুষ্ঠানে সবাইকে আকর্ষণীয় শুভেচ্ছা উপহার প্রদান করা হয় ।


