বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স (BANGLADESH JOURNALIST ALLIANCE) গণমাধ্যমে কর্মরত পেশাদারদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে নিবেদিত একটি অগ্রগামী সংগঠন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘কোম্পানি আইন, ১৯৯৪’ (১৯৯৪ সনের ১৮ নং আইন)-এর ২৮ নং ধারা মোতাবেক ‘গ্যারান্টি দ্বারা সীমিত’ প্রতিষ্ঠান হিসেবে এটি নিবন্ধিত।
সারা বাংলাদেশের ঢাকা রাজধানীসহ জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে কর্মরত সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, বেসরকারি এবং সমাজ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য (Vision & Mission)
আমাদের মূল লক্ষ্য হলো অসহায়, নিরপরাধ ও অধিকারবঞ্চিত গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের সার্বিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
পেশাগত দক্ষতা বৃদ্ধি: সাংবাদিকদের সাংগঠনিক সমস্যা মোকাবেà