“বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সে আমরা বিশ্বাস করি সত্য, পেশাদারিত্ব ও ন্যায়বিচারই সাংবাদিকতার মূল ভিত্তি। আমাদের লক্ষ্য হলো অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সাংবাদিকতার মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সদস্যদের মধ্যে একতা, সহমর্মিতা ও পেশাগত মর্যাদা রক্ষা করা আমাদের অঙ্গীকার। আমরা সকল প্রকার চাপ, প্রভাব ও পক্ষপাত থেকে মুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা প্রচার করি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর, দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”